1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে মৎস্যজীবীলীগের আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা

  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা। গত ২৫ সেপ্টেম্বর উপজেলা ও পৌর আওয়ামী মৎস্যজীবীলীগের কমিটি ঘোষণা করেন ফরিদপুর জেলা কমিটির আহবায়ক আব্দুস সোবহান ও সদস্য সচিব ফরিদ মিয়া। এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করে ফরিদপুর জেলার ১নং যুগ্ম আহবায়কের আছাদুজ্জামান পরশের নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বোয়ালমারী পৌরসভায় চত্বরে এসে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়। ২শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে পরশ সিকদার বলেন, ‘বাঙ্গালী জাতির আদি পেশা কৃষি ও মৎস্য শিকার। বাংলাদেশ আওয়ামীলীগ তৃণমূলের মানুষের মূল্যায়নে মৎস্যজীবিলীগের কমিটি দিয়েছেন। এ কমিটির নেতাকর্মীদের কাজ হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে একযোগে কাজ করা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা প্রদীপ কুমার ঘোষ, নরোত্তম মালো, জয়দেব রাজবংশী, রাজকুমার, সালমান, আশিক, পৌর আহবায়ক আব্দুল গফফার, হৃদয় কুমার দাস, কামরুল শেখ, শহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION