1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

ব্রেন টিউমারে আক্রান্ত ছোলনার তুহিনকে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র পক্ষ থেকে অর্থ সহায়তা

  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ছোলনা গ্রামের ঘোড়ার গাড়ি চালক মজিবর শেখের ছেলে তুহিন শেখ জটিলব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হতদরিদ্র মজিবর শেখের সেই সামর্থ্য নেই। খবর পেয়ে স্থানীয় সামাজিক সংগঠন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অসহায় মজিবর শেখকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বন্ধু সংঘ বোয়ালমারীর সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু সংঘ বোয়ালমারী সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল ইসলাম তুহিন, সহসাংগঠনিক সম্পাদক মো. বুলবুল শাহনেওয়াজ টুলু, একে আজাদ মুক্ত মিয়া, সাফিজুর রশিদ লুলু, খায়রুল ইসলাম প্রমুখ। এ সময় বন্ধু সংঘ বোয়ালমারীর সদস্যরা হতদরিদ্র তুহিনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION