1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কদমী ব্রীজের উপর মাদকের হাটবাজার দুইজন গাঁজাসহ গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডহরনগর ফাঁড়ির পুলিশ। বুধবার ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের দেলোয়ার শেখের মুদি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কদমী গ্রামের সাবেক মেম্বার ইসহাক মোল্যার ছেলে আলামিন (২৪) ও একই গ্রামের ফিরোজ শেখের ছেলে সাগর শেখ (২২) । তাদের সাথে থাকা একশ গ্রাম গাঁজা ও বহনকারী ইজিবাইকও আটক করা হয়েছে। ডহরনগর ফাঁড়ির ইনচার্জ মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুপাপাত এলাকা থেকে দুইজনকে গাঁজা ও গাঁজা বহনকারী ইজিবাইক আটক করা হয়। পরদিন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। কদমী খালের ওপর নির্মিত ব্রীজের ওপর বসে মাদকের হাট। সন্ধ্যা হলে রমরমা হয়ে উঠে মাদক ক্রেতা ও বিক্রেতাদের আনাগোনায়। নিশানের নেতৃত্বে অনেকটা প্রকাশ্যে চলছে এ মাদক ব্যবসা। তার সহযোগী বতু, রুবেল ও রাকীব সুকৌশলে গড়ে তুলেছে সংঘবদ্ধ একটি চক্র। ওই ব্রীজ থেকে বিভিন্ন স্থানে তারা ইয়াবা পৌঁছে দেয়। তাদের এই মাদক ব্যবসায় কেউ প্রতিবাদ করলেই তার ওপর নেমে আসে নানা অত্যাচার নির্যাতন। অদৃশ্য শক্তির বলে বছরের পর নিশান এই মাদকের ব্যবসা করে আসছে। প্রশাসনের কাছে গ্রামবাসী বারবার অভিযোগ করলেও ক্ষমতার দাপটে সে সব সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়রা জানান, এলাকার উঠতি বয়সের ছেলেদেরকে বিনা পয়সা সে মাদক সরবরাহ করে। এভাবেই প্রথমে তাদেরকে মাদকের প্রতি আসক্ত করা হয়। এলাকাবাসী দাবি- এই কয়েকজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হলে অনেকটা মাদক কমে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION