1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

নৌকার প্রার্থী হয়ে লাবু চৌধুরী মনোনয়নপত্র দাখিল

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৭৭ Time View
এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান, সালথা প্রতিনিধিঃ আসন্ন ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সদ্যপ্রয়াত মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
আজ রবিবার দুপুর ১২টায় ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীক হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, পৌর মেয়র অমিতাভ বোস, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলার প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সালথা উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকির মিয়া, প্রবিন আওয়ামীলীগ নেতা তারা মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাস্টার, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুইট মিয়াসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা।
মনোনয়ন পত্র দাখিল শেষে লাবু চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন। দেশ ও দলের জন্য জীবন বাজী রেখে কাজ করেছেন। আমিও মায়ের মতো আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।
আগামী ৫ই নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। আশাকরি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফরিদপুর-২ আসনের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।
এর আগে লাবু চৌধুরী ফরিদপুরে আসলে সালথা ও নগরকান্দার হাজারো নেতাকর্মী শুভেচ্ছা বিনিময় করেন। আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION