1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

চলে গেলেন প্রশান্ত সাহা

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৬০৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: এলাকার কৃর্তি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বোয়ালমারী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, কমলা ফার্মেসীর শত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক বাবু প্রশান্ত কুমার সাহা পরলোকগমন করেছেন। (ওম দিব্যান লোকান স্ব-গচ্ছতু)। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ নভেম্বর) দুপুরে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্যব্যাধি ব্রেন ক্যান্সারে ভুগছিলেন। প্রশান্ত সাহা এই জনপদের কিংবদন্তীতুল্য চিকিৎসক স্বর্গীয় ডা. কেশব লাল সাহার মেঝো ছেলে। মৃত্যুকালে প্রশান্ত সাহা স্ত্রী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যাপিকা মিনু রানী সাহা, বড় ছেলে ডা. প্রমিত সাহা ও প্রিন্স সাহা (লন্ডনে ব্যারিস্টারীতে অধ্যয়রত)সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার রাতে পৌর শহরের রায়পুর নলিনী রঞ্জন শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। প্রশান্ত সাহার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। গভীর সমবেদনা জানিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সভাপতি ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহসভাপতি ডা. দিলীপ রায়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আরো সমবেদনা জানিয়েছেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আইনজীবি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন। পরবর্তী সংখ্যায় থাকছে, সমাজসেবক প্রশান্ত সাহাকে নিয়ে একাধিক লেখা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION