1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৭২২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।
বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে ৬ জন প্রার্থী অংশ নেন। অভিভাবকদের ভোটে ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন মো. ফরাদুল আলম ১৫১ ভোট পেয়ে প্রথম, মো. ফায়েক মোল্যা ১২৪ ভোট পেয়ে দ্বিতীয়, মো. জাহিদুল ইসলাম ও গাজী বিলায়েত সমান সংখ্যক ১১৯ ভোট পেয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ বিজয়ী হয়েছেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় মো. শাহাজাহান মিয়া দাতা সদস্য, সুরভী আক্তার সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, আবুল কালাম আজাদ ও ইমতিয়াজ উদ্দিন খান শিক্ষক প্রতিনিধি ও শিখা সাহা সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজয়ী হন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মুহাম্মদ আনোয়ার হোসেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION