1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হাফিজুর রহমান নান্নু মিয়া

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৫৬৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান নান্নু মিয়া। ইতোপূর্বে তিনি বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ছিলেন। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় দাতা সদস্য মো. শাহজাহান মিয়ার প্রস্তাবে নবনির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের নিরঙ্কুশ সমর্থনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান, বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস ও সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক মো. সজন মিয়া প্রমুখ।

এর আগে শনিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে ৬ জন প্রার্থী অংশ নেন। অভিভাবকদের ভোটে ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন মো. ফরাদুল আলম ১৫১ ভোট পেয়ে প্রথম, মো. ফায়েক মোল্যা ১২৪ ভোট পেয়ে দ্বিতীয়, মো. জাহিদুল ইসলাম ও গাজী বিলায়েত সমান সংখ্যক ১১৯ ভোট পেয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ বিজয়ী হয়েছেন।
এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় মো. শাহাজাহান মিয়া দাতা সদস্য, সুরভী আক্তার সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, আবুল কালাম আজাদ ও ইমতিয়াজ উদ্দিন খান শিক্ষক প্রতিনিধি ও শিখা সাহা সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজয়ী হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান ও একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন। নির্বাচনে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION