1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে পুলিশের উপরে বোমা হামলা আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি বর্ষণ

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬৪৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর ফরিদপুর ১ আসনের বিএনপির সাবেক এমপি ও বর্তমানে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ইটভাটার সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপরে ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টায় অর্ধশতাধিক দুষ্কৃর্তিকারীরা নাশকতার সৃষ্টি করে। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৭০-৮০ জন বিএনপি-জামাতের নেতাকর্মী আসন্ন জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে অত্র এলাকাসহ সারাদেশকে অস্থিতিশীল করার জন্য রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরায়। বোমা বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় যান চলাচলের বিঘ্ন ঘটায়। রাস্তায় চলাচলকৃত যানবাহনে আগুন ধরানোর চেষ্টা করে।
সংবাদ পেয়ে জরুরী ডিউটি ফোর্সসহ জয়নগর ফাঁড়ির ফোর্স এবং অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি জামাতের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। নিজেদের ও রাস্তায় চলাচলকৃত জনগণের জানমালের নিরাপত্তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করা হয়। দুষ্কৃতিকারীরা বিক্ষিপ্তভাবে মাঠসহ বাগান দিয়ে পালিয়ে যায়। ভাটিয়াপাড়া থেকে মাঝকান্দি আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে বাধাগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে বোয়ালমারী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল সাড়ে ৮ টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে বিস্ফোরিত বোমার অংশবিশেষ, অবিস্ফোরিত ককটেল জাতীয় কয়েকটি বোমা, আগুনে পোড়া গাড়ির টায়ার, গাড়ির ভাঙ্গা গ্লাস ও ইট পাটকেল আলামত হিসেবে উদ্ধার করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তার অভিযান চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION