1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীতে কলমের সৈনিক সংসদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৬৫৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সামাজিক সংগঠন কলমের সৈনিক সংসদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় দরিহরিহরনগর গ্রামে এই সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। কলমের সৈনিক সংসদের নবনির্বাচিত সভাপতি জিহাদ আহমেদ রাসেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গুনবহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাজমুল ইসলাম, গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, তরুণ সমাজসেবক সাইদুল ইসলাম সোহরাব, ব্লাড ব্যাংক অব বোয়ালমারীর প্রতিষ্ঠাতা মো: মুশফিকুর রহমান, ক্ষুধার্তের আত্মচিৎকার গ্রুপের এডমিন জং হাবিব, মো: শামীম প্রধান, কলমের সৈনিক সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম (আশিক), সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রানা, মোঃ শাহাদাৎ হোসেন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলমের সৈনিক সংসদের কোষাধ্যক্ষ আব্দুর রহিম। পরে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার লক্ষ্যে ২০১৫ সালে উপজেলার গুনবহা ইউনিয়নের দরিহরিহরনগর গ্রামের কয়েকজন যুবক কলমের সৈনিক সংসদ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। সেই থেকে অদ্যাবধি নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রেখেছেন সংগঠনের সদস্যরা। ইতোপূর্বে ফ্রি মেডিকেল ক্যাম্প,শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, এলাকায় বিভিন্ন সামাজিক সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, করোনাকালীন সময়ে নিন্মআয়ের মানুষকে খাদ্য সামগ্রী প্রদানসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION