1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীতে বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন।২ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী বীরমুক্তিযোদ্ধাদের সম্মানে ঐতিহাসিক জনপদ সাতৈর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ইউএনও পার্কে বনভোজনের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে স্মৃতিচারণ, খেলাধুলা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, অভিনয়, আবৃত্তি এবং সর্বশেষ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও মু্ক্তিযোদ্ধাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গণসংগীত পরিবেশন করা হয়।

স্বাধীনতার ৫২ বছর পর প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক মুক্তিযোদ্ধা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকি জানান- বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বোয়ালমারীতে এটাই প্রথম এমন আয়োজন করে বিরল সম্মান প্রদান করলো উপজেলা প্রশাসন, আমি মুগ্ধ।

ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা কেএম জহুরুল হক জহুর বলেন – এমন আয়োজনে আমরা গর্বিত, বোয়ালমারীর সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আবেদন প্রশাসনের পক্ষ থেকে যেন প্রতিবছরই এমন আয়োজন করা হয়।

প্রায় দেড়শতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন – বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোশারেফ হোসাইন, সাবেক মু্ক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ মোল্যা, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আব্দুল ওহাব, হিন্দু মহাজোট নেতা বিশিষ্ট ব্যবসায়ী বাবু সুবাস সাহা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION