1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫২৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫মার্চ) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গন মাঠে প্রধান অতিথি থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম রেজা লিপন। কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ জাহিদুল হক (পল্লব) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ্ পিকুল, উপজেলা শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মীর সোহরাব আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বশীর শরীফ, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল হক, সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সৈয়দা মাসুদা আক্তার রুমা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বাট্টু মিয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি জাহিদ হাসান মুন্নু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কামরুজ্জামান পনির, ডা. আশরাফুল আলম, মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিরাজ শরীফ, বুলবুল শাহনেওয়াজ টুলু, উত্তম কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার।
উল্লেখ্য, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংষ্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন ১৫ মার্চ ক্রীড়া প্রতিযোগিতা ও ১৬ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এছাড়া বিদ্যালয়টি থেকে গত বছর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৭ জন বৃত্তি লাভ করে। ভালো ফলাফলের দিক দিয়ে উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION