1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

ফেলাননগরে মামলা উঠিয়ে নিতে বাদীকে হুমকির অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫৫৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফেলাননগরে আসামিরা জামিনে এসে মামলা উঠিয়ে নিতে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বাদীর জমির ফসল উঠিয়ে ও মসুরির পালায় আগুন ধরিয়ে ক্ষতিসাধন করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের নজরুল শেখের সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে প্রতিবেশি বজলু শেখ গংদের। এর রেশ ধরে গত ৪ মার্চ শনিবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে আসামি জিল্লু শেখ, হাসমত শেখ, ইরান শেখ, ইব্রাহিম শেখ, রহিম শেখ, হাসু শেখ, হৃদয় শেখ ও সোবান শেখসহ আরো ৭/৮জন অজ্ঞাতনামা লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে নজরুল শেখকে এলোপাথাড়ি মারপিট করে। শোরচিৎকার শুনে তার স্ত্রী শাখি বেগম ঠেকানোর জন্য এগিয়ে আসলে তাকেও মারপিট করে আসামিরা। এসময় আসামিরা শাখি বেগমের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, ট্রাঙ্কে থাকা নগদ ৬৩ হাজার টাকা, ৮মণ মসুরিসহ প্রায় দুইলাখ টাকা সমমূল্যের জিনিসপত্র নিয়ে যায়। পরে প্রতিবেশিদের সহায়তায় আহত অবস্থায় নজরুল শেখকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার স্ত্রী আহত শাখি বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মারপিটের কারণে নজরুল শেখের একটি হাত ভেঙে যায়। এ ঘটনায় তার ভাই আবজাল শেখ বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ০২/৪৮, তারিখ ০৮/০৩/২৩ ইং। মামলার আসামিরা জামিনে এসে মামলা উঠিয়ে নিতে নজরুল শেখ ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। নজরুল শেখের জমির ফসল করলা গাছ, টমেটো গাছ, বাঙ্গী গাছ, অপরিপক্ক রসূন ও পিয়াজ উঠিয়ে ক্ষতিসাধন করছে। এছাড়া ১৮ মার্চ শনিবার সন্ধ্যার পর তার বাড়ির পাশে থাকা মসুরির পালায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার আনুমানিক ৬০/৭০ হাজার ক্ষতি হয়েছে। এসব ঘটনায় শঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছেন নজরুল শেখ ও তার পরিবারের লোকজন। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে ২১ মার্চ মঙ্গলবার নজরুল শেখ বাদী হয়ে বোয়ালমারী থানায় আরো একটি অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে আসামিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আসামিরা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION