1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীর বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৭৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান (নান্নু মিয়া) এর সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব এটিএম মহিউদ্দিন আহমেদ (পান্নু মিয়া), ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (সাজু) পিপিএম সেবা, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মো. আমিরুজ্জামান (জুয়েল), বিশিষ্ট সমাজসেবিকা রোজি জামান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রুহুল আমিন (রাজন), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ডা. মুহাম্মদ কামাল হোসেন, সহযোগী অধ্যাপক ডা. আশিষ কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন, রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান মোল্যা, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. ইসরাফিল মোল্যা, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আরিফুজ্জামান খান, বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী মোসা. শিরিনা হান্নান প্রমুখ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, বিশিষ্ট সমাজসেবক কুদরাতুল ইসলাম (সজন মিয়া), আ’লীগ নেতা দেলোয়ার হোসেন মিয়া, যুবলীগ নেতা রবিউল ইসলাম রুপম, স্বেচ্ছাসেবকলীগ নেতা নিসান মিয়া, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION