1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীতে অস্ত্রসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৬৫২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পাইপগান, ইয়াবা, রামদাসহ একাধিক মামলার আসামীকে পুলিশ গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ মে) রাতে রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামে অভিযান চালিয়ে মো. মনোয়ার শিকদারকে (৩৫) নামের ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত আসামী একই গ্রামের সোহরাব শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে  মো. মনোয়ার শিকদারকে আটক করে ডহরনগর ফাঁড়ির পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১টি রামদাসহ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার ডহরনগর ফাঁড়ির উপপরিদর্শক মো. কবির আহমেদ। পুলিশ বাদী হয়ে মনোয়ার শিকদারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের করেছেন। মামলা নং ২২ ও ২৩।
পুলিশের উপপরিদর্শক কবির আহমেদ বলেন, মনোয়ার শিকদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮ টা মামলা রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবের সহযোগিতায় এ আসামীকে গ্রেফতার করা হয়। বুধবার (৩১ মে) দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION