1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুস সামাদ মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫২৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আব্দুস সামাদ মিয়ার ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) জোহরবাদ বোয়ালমারী ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসায় তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য লোক অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল মতিন। এ সময় মরহুম আব্দুস সামাদ মিয়ার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন মিয়া বেনু, বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শামসুদ্দিন মিয়া ঝুনু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বোয়ালমারী সরকারি কলেজ প্রতিষ্ঠায় মরহুম আব্দুস সামাদ মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলেজটির প্রতিষ্ঠালগ্নে নগদ অর্থ ও জমি দান করেন তিনি। আব্দুস সামাদ মিয়া তৎকালীন সময়ে কলেজটির পরিচালনা পর্ষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসা ও গোরস্থানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি। এছাড়া মরহুম আব্দুস সামাদ মিয়া তাঁর জীবদ্দশায় সমাজের বিভিন্ন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে গেছেন। ১৯৯১ সালের ১লা জুন তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION