1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানুষের ভালবাসায় সিক্ত দেলোয়ার হোসেন

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬২৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি : কাদিরদীর মানুষের ভালবাসায় সিক্ত হলেন তরুণ শিল্পপতি দেলোয়ার হোসেন। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে চল্লিশ দিন চিকিৎসা নিয়ে নিজ জন্মভূমি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদীতে এলে হাজার হাজার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, যুবলীগ নেতা শাফিউল্লাহ শাফি, সত্তার বিশ্বাস, আব্দুল হালিম শেখ, জালাল শেখ, আব্দুল কুদ্দুস শেখ প্রমুখ।
তরুণ শিল্পপতি ও ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও সমাজ সেবক। তিনি সমাজ উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে মাদকমুক্ত সমাজ গঠনে শক্ত অবস্থানে থাকায় কতিপয় মানুষ ঈর্ষান্বিত হয়ে তার উপর হামলা চালায়।
উল্লেখ্য গত ঈদুল ফিতরের আগের দিন রাতে উপজেলার কাদিরদী বাজারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে ঈদপূর্ব বৈঠক শেষে নেতৃবৃন্দকে বিদায় জানানোর আগমুহূর্তে তিনি আকস্মিক তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION