1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলফাডাঙ্গায় বিরল রোগে আক্রান্ত দুই ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন কাজী সিরাজুল ইসলাম

  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬২৮ Time View

হাসান মাহমুদ মিলু: বিরল রোগে আক্রান্ত দুই ভাইয়ের যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, দানবীর আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
১৭ জুন শনিবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামে বিরল রোগে আক্রান্ত  দুই ভাইকে দেখতে  যান তিনি। এর আগেই গণমাধ্যমে খবরটি প্রচার হলে স্বেচ্ছায় তিনি তাদের চিকিৎসার দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন । শনিবার সকালে  আক্রান্ত শিশু দুটিকে দেখতে গিয়ে পরিবারের নিকট তাদের শারীরিক কষ্টের কথা শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। এবং যতদ্রুত সম্ভব তাদের ঢাকায় নিয়ে চিকিৎসা শুরু করতে বলেন। এ সময় তিনি শিশু দু’টির পিতা মো. হাবিবুর রহমান এর হাতে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা তুলে দেন তিনি।
কাজী সিরাজুল ইসলাম  জানান, ‘ইতোপূর্বে এমন রোগাক্রান্ত কাউকে আমি দেখিনি। এদের কষ্ট সত্যি অবর্ণনীয়। শুধু তারাই নয় পরিবারের সবাই অবর্ণনীয় দুর্ভোগের শিকার। আমি চাই বিরল রোগে আক্রান্ত দুই ভাইকে প্রথমে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা শুরু করতে। দেশে চিকিৎসা না হলে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য  ভারত বা অন্যত্রে পাঠানো হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের  ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য  আসাদুল করীম।  কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্লানিং এডিটর মো. আরিফ হাসান, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, আলফাডাঙ্গা ইউপি সদস্য (মহিলা) মর্জিনা বেগম, ইমরান হোসেন, কাজী মোহাম্মদ হানিফ, সাজ্জাদ হোসেন পিকুল প্রমুখ।
উল্লেখ্য, ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের চা দোকানি হাবিবুর রহমান ও রাবেয়া বেগম দম্পতির দুই সন্তান আবির হুসাইন নাঈম (১৪) ও  শিশু মো. নূর হোসেন (৪) জন্মের পর থেকেই  বিরল রোগে আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে জীবন পার করছে। জন্মের পাঁচ মিনিট পর থেকেই  হাত-পা, মাথা, চোখ, মুখসহ সারা শরীরের ত্বক ফেটে ফেটে রক্ত ঝরে। দেখতে মনে হয় আগুনে ঝলসে গেছে। হয় প্রচণ্ড রকম চুলকানি। চুলকাতে চুলকাতে রক্ত বের হতে থাকলে দেখা দেয় প্রবল শ্বাসকষ্ট। অনেক সময় হাত-পা কুঁকড়ে যায়। কিছুতেই সহ্য করতে পারে না গরম, ৩-৪ মিনিট পরপর শরীরে ঢালতে হয় পানি।
বিরল রোগে আক্রান্ত এই দুই শিশুকে ঢাকাসহ ভারতের বিভিন্ন স্থানের অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত রোগটিই শনাক্ত করা যায়নি।দেশ-বিদেশে দুই সন্তানের চিকিৎসা করাতে গিয়ে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। এখন ভিটা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। অর্থাভাবে শিশু দুইটির সবরকম চিকিৎসা বন্ধ রয়েছে বিষয়টি জানার পরে এগিয়ে আসেন কাজী সিরাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION