1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মোস্তাক খানের মতবিনিময়

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৫১৯ Time View

হাসান মাহমুদ মিলু : ফরিদপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী খান মঈনুল ইসলাম মোস্তাক নির্বাচনী এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। তিনি কেন্দ্রীয় আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক পরিচালক ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের এক ঝাঁক মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন। এরই ধারাবাহিকতায় উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি গত তিন দিন ধরে এলাকায় প্রচারাভিযানে ব্যস্ত সময় পার করছেন। তিনি নির্বাচনী এলাকা বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন। এ সময় তিনি নিজের জন্য দোয়া এবং আওয়ামী লীগের জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে প্রচার-প্রচারনার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরছেন।
নিজের প্রার্থীতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে খান মঈনুল ইসলাম মোস্তাক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। দল যদি মনোনয়ন দেয় তবে নির্বাচন করবো। আর না পেলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION