1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: দিলীপ রায়

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৫৫২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. দিলীপ কুমার রায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন। দিলীপ রায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার অন্যতম সহসভাপতি।
মতবিনিময়কালে ডা. দিলীপ রায় বলেন, ‘আমি রাজনৈতিক আদর্শ নিয়ে আমার রাজনীতি শুরু করেছি। আমি ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে ৪৩ বছর ধরে দায়িত্ব পালন করেছি। বর্তমানে সহসভাপতি আছি। আমার রাজনৈতিক জীবনে আমি কখনো একটু ক্ষণিকের জন্য নীতিচ্যুত হইনি। আমার রাজনৈতিক যা কিছু অর্জন সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি শক্তির চক্রান্ত চলছে। একটা সংকট চলছে।’ এ প্রেক্ষিতে তিনি এই সংকট উত্তরনের জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান। এ সময় প্রধানমন্ত্রীর অর্জন, উন্নয়ন কর্মকান্ডগুলো লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচন হবে। আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল আমাকে আমার নিজ এলাকায় অথবা ঢাকায় যেখানেই মনোনয়ন দিক সেখানেই আমি নির্বাচন করব। আর আমাকে কোথাও মনোনয়ন দেয়া না হলে দল যেখানে যাকেই মনোনয়ন দিক, তার পক্ষেই কাজ করবো। একই দিন বিকেলে মধুখালী প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। আগের দিন ৫ জুলাই বিকেলে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরে দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন। পরে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION