1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন দেলোয়ার হোসেন

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪৪৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী আমানা গ্রুপের পরিচালক, তরুণ শিল্পপতি, শিক্ষানুরাগী মো. দেলোয়ার হোসেন। রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ৫শত শিক্ষার্থীর মাঝে বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব রোধে এসব চারা বিতরণ করেন তিনি। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন – বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশে এখন আর ঋতুবৈচিত্র চোখে পড়েনা। আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই ফলে ঘনঘন প্রচণ্ড দাবদাহ, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা নিজেরা গাছ লাগাবো ও অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। গাছের যত্ন করবো। এ সময় তিনি দেশের প্রতিটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকদেরকে – শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করতে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, পরিচালনা পর্ষদের সদস্যগণসহ শিক্ষক কর্মচারীবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে বিদ্যালয়টি চত্বরে বৃক্ষরোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION