1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আর একটি ১৫ই আগস্ট আমরা বাংলাদেশে ঘটতে দেব না: ডা. দিলীপ রায়

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন প্রধান অতিথি কলেজটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা. দিলীপ কুমার রায়।
প্রধান অতিথি ডা. দিলীপ রায় তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা এই দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। এই বাংলার মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধুর নিকট আমরা চিরঋণী। আজ বঙ্গবন্ধু নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকার কারণে বেঁচে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যা তার পিতার ন্যায় লড়াই সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আজ এই ১৫ই আগস্টে শপথ নিতে হবে আর একটি ১৫ই আগস্ট আমরা বাংলাদেশে ঘটতে দেব না। এই শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি, খালেদা জিয়া, তারেক জিয়া, জামায়াতের ইন্ধনে আর কোন আগুন সন্ত্রাস করতে দেব না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, কলেজের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোয়ার বেগম, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মিনু রানী সাহা, ডা. মিহির কান্তি পাল, ডা. সমীর কুমার বালা, ডা. সনজিৎ কুমার দাস, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিঠু প্রমুখ। অনুষ্ঠান সঞ্জালনা করে ডা. রেজাউল করিম। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত সকলের রুহের শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION