1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারী মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শোক শোভাযাত্রা

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৫৩০ Time View

হাসান মাহমুদ মিলু: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে‌ শোক শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি শোক শোভাযাত্রা বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার সভাপতিত্ব এবং কলেজ শিক্ষক মাহিদুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও ইউএনও মোশারেফ হোসাইন, থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা কে এম জহুরুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের সহসভাপতি এম টিপু সুলতান, সংসদের জেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরআন আলী, উপজেলা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুজ্জামান মিলন, রাজিব খান সজীব প্রমুখ। আলোচনা সভা শেষে শনিবার বাদ জোহর ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION