1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে মাহমুদা বেগম কৃক এর গণসংযোগ

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারে ব্যাপক গণসংযোগ করছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক। বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সূর্যোগ, মোড়া ও রুপাপাত বাজারে গণসংযোগ করেন। এ সময় মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন মাহমুদা বেগম কৃক।
গণসংযোগকালে আওয়ামীলীগ সরকারের আমলে তৈরি অসংখ্য মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে মাহমুদা বেগম কৃক বলেন, পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছে। যার সুবিধাভোগী প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য পেনশন সুবিধা চালু করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার আওয়ামীলীগ সরকার আজ ক্ষমতায়। তাই আমরা উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে পেরেছি। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে আমাদের দেশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও মধুখালী মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলি ইসলাম, মধুখালী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ও গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আদর আলী, মধুখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা সুলতানা, শেখর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কাজী সালমা শাহিন বিলাসী, শেখর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন চৌধুরী আশাসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION