1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা সাময়িক বরখাস্ত

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি ০৫ সেপ্টেম্বর প্রধান শিক্ষক বরাবর হস্তান্তর করা হয়েছে। নোটিশটি প্রেরণ করেছেন পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামরুল হাসান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৩০/০৮/২৩ ইং তারিখে ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গত দুই মাসে দু’টি কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়া, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারী, ক্ষমতার অপব্যবহার, অসদাচারণ ইত্যাদি। চাকরি বিধিমালা অনুযায়ী ১৯৭৯ এর ৩৮ এর (চ) ধারামতে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছেন। তার নিকট বিদ্যালয়ের যাবতীয় রেকর্ডপত্র এক কর্মদিবসের মধ্যে হস্তান্তর করার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে। সাময়িক বরখাস্তের ৭ দিনের মধ্যে কেনো প্রধান শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না তা জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছেন। এই চিঠি পাওয়ার পর ওইদিন বিকেলেই স্কুলের শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক দাবি করেন, তাকে যে চিঠি দেয়া হয়েছে তা অনিয়মতান্ত্রিক ভাবে দেয়া হয়েছে। চিঠিতে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION