1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বোয়ালমারীতে টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন লিয়াকত সিকদার

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪৬০ Time View

বোয়ালমারী প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের বামনগাতি এবং রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা গ্রামে ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহম্মেদ, রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাফিল মোল্লা, রুপাপাত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোবাদ হোসেন, সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপন প্রমুখ। এসময় স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা প্রদানকালে লিয়াকত সিকদার বলেন, আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করলাম। বর্তমান সরকার মানবিক সরকার। এরপর সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION