1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ যুবকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৫২৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাটারীচালিত অটোভ্যান আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম মো. ইমরান আহমেদ (৩২)। সে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের সুতারকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আশরাফুজ্জামান মিলন জানান, বুধবার (২৫ অক্টোবর) দুপুরে পার্শ্ববর্তী মধুখালী উপজেলার নওপাড়া থেকে চোখের চিকিৎসা শেষে পরিবার নিয়ে বোয়ালমারী হয়ে কাশিয়ানী ফিরছিলেন ইমরান হোসেন। পথমধ্যে উপজেলার ময়না ইউনিয়নের মান্দারতলা নামক স্থানে মাগুরাগামী দ্রুতগতির একটি পিকআপের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের দুই আরোহী ও ভ্যানচালক মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। ইমরান হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকগণ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় ইমরান হোসেন মারা যান।
দূর্ঘটনা কবলিত পিক-আপের চালক মাগুরা সদর উপজেলা তাবিয়ার রহমান ও সহকারী গোলাম রসুলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অটোভ্যান ও পিক-আপ জব্দ করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘাতক পিকআপ, চালক ও সহকারীকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION