1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীতে পলাতক আসামি তৈয়বুর রহমান ও মিন্টু কাজী গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১২৭৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর ১ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকা থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মৃত আ. কাশেম মুন্সীর ছেলে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ফরিদপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী মুন্সী তৈয়বুর আলম পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর ১৬ (৩বি) ধারার একটি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিল। অপরদিকে ৪টি মামলায় ৩ বছর ৩ মাস ও ৬২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী মাজহারুল ইসলাম মিন্টু সাজা প্রাপ্ত হয়ে রাজধানীর বনানী এলাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বোয়ালমারী থানা পুলিশর উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও এএসআই মনির হুসাইন তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর বনানী ও রমনা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এএসআই মনির হুসাইন তাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION