1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে বিএনপির নাশকতা ৩টি ককটেল উদ্ধার ৫ পুলিশ আহত গ্রেপ্তার ১

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৬১০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: নাশকতা, গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টি মামলায় ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর ) দুপুর ২টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাশ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
থানা সূত্রে জানা যায়, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কেন্দ্রীয় বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করে। এ লক্ষে রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১২টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার চতুল ইউনিয়নের ভাটপাড়া-সাইনবোর্ড এলাকায় পরপর বেশ কয়েকটি বোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটায় এবং চলন্ত গাড়ি ভাংচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। খবর পেয়ে বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে থানা পুলিশের ৫ সদস্য আহত হয়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কে দেয়া আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দু’টি সাউন্ড গ্রেনেডসহ ৮ রাউন্ড শর্টগানের গুলি চালায় এবং ঘটনাস্থল অবিষ্ফোরিত ৩টি ককটেল, কয়েকটি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, বাশের লাঠি, ভাংচুরকৃত গাড়ির কাচের টুকরা, ইটের টুকরা আলামত হিসেবে জব্দ করে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ একাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা হলেন উপজেলার শেলাহাটি গ্রামের জিয়া মেম্বার, বেড়াদি গ্রামের জাকির হোসেন টিআই, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, গুনবহা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা, গুনবহা গ্রামের জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন ও আব্বাস আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।
অপরদিকে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি লক্ষ্যে ডাকা হরতালের বিরুদ্ধে বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। রাতে নাশকতা ছাড়া বোয়ালমারীতে হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। দোকানপাট ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION