1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

আলফাডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫৯৯ Time View
Exif_JPEG_420

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সোহেল রানা ইমদাদ (৪০) নামে এক পল্লী পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়াইচ মুসা মিয়ার ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা একই উপজেলার কঠুরাকান্দী গ্রামের মৃত ওলিয়ার শেখের ছেলে। সোহেল রানা ইমদাদ পেশায় একজন পল্লী পশু চিকিৎসক ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালে টিকাদান কর্মী হিসেবেও কাজ করতেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা ইমদাদ আলফাডাঙ্গা সদর বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে গেলে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের একটি খেজুর গাছের সাথে ধাক্কা খায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক ইউনুচ আলী বিশ্বাস জানান, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION