1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীতে নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ আয়োজন করেন।
পৌরসভার মেয়র, কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা কর্মচারী, প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে ভোটার উদ্বুদ্ধকরন সভার মতবিনিময় করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মেহেদী হাসান ও সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা এবং ভোটার উদ্বুদ্ধকরন সভা উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার পিএএ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সুপার মো. শাহজাহান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিটন আলী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক প্রমুখ।
প্রশিক্ষণ ও ভোটার উদ্বুদ্ধকরন অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকার পিএএ বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, জনবান্ধব এবং সহিংসতা মুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করাই আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য কেউ যদি ব্যাহত করতে চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কঠোর হতে বাধ্য হবো। নির্বাচনী আচরণবিধি সকলকে মেনে চলার দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, প্রেসক্লাব বোয়ালমারী’র সভা অ্যাড. কোরবান আলী, শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদ, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মো. মান্নান মাতুব্বর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION