1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

জাতীয় সমাজসেবা দিবসে এসডিসির র‌্যালী ও আলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৪ Time View

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতৈর এসডিসি কার্যালয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে সমৃদ্ধ কর্মসূচির আওতায় বেসরকারি এনজিও সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি বিকাশ কুমার কুণ্ডুর সভাপতিত্বে জাতীয় সমবায় দিবসের র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম। তিনি এসডিসির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, আমাদের কাজ হচ্ছে সমাজের অবহেলিত মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো। আর এসডিসি আমাদের কাজকে অনেকটা সহজ করে দিচ্ছে। এনজিও সংস্থাটি দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। এভাবে অন্যান্য এনজিও সংস্থা এগিয়ে আসলে দ্রুতই বাংলাদেশ উন্নত সমৃদ্ধশীল দেশে রুপান্তরিত হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক চন্দনা সম্পাদক ও এসডিসি’র সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, এসডিসির পরিচালক (অপারেশন) খন্দকার হামিদুল ইসলাম, প্রবীণ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. ওহিদুজ্জামান মৃধা প্রমুখ। আলোচনা সভায় উপস্থাপনা করেন সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়কারী প্রসেনজিত পাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION