1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

প্রথম দিনে ইউএনও দ্বিতীয় দিনে ওসি

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৬১৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে অবস্থিত বার্তা মডেল একাডেমীতে ১৪ ও ১৫ জানুয়ারি দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমদিনে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান প্রধান অতিথি থেকে পতাকা উত্তোলনের মধ্য ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, চতুল ইউয়িনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা শরীফ সেলিমুজ্জামান লিটু। সন্ধ্যায় নৃত্য মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সাংষ্কৃতিক মঞ্চে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক। অন্যান্য অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মো. গোলাম কবীর, সাংবাদিক ও উপস্থাপক জাহিদ হাসান চঞ্চল। উপস্থাপনা করেন সাংবাদিক আমীর চারু বাবলু ও এসএম রুবেল। বিকেলে একই মঞ্চে আমন্ত্রিত বিদ্যালয় নিউ মডেল প্রিক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও একক অভিনয় করে ৩য় শ্রেণীর শিক্ষার্থী কিরণ রশিদ। গান পরিবেশন করে ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছোয়া। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নান্নু বিশ্বাস, জ্যোর্তিময় পাঠক, মো. ইলিয়াস হোসেন। আমন্ত্রিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার তুলে দেন বার্তা মডেল একাডেমীর প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সন্ধ্যা পর আমন্ত্রিত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাঝে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিটিভির নবাগত তালিকাভুক্ত শিল্পী বোয়ালমারী কৃর্তি সন্তান মৌসুমী ইসলামকে বার্তা মডেল একাডেমীর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন। মধ্যরাত পর্যন্ত গান পরিবেশন করেন সম্মাননা প্রাপ্ত শিল্পী মৌসুমী ইসলাম, কলিম, আফ্রিদি, রিয়া, প্রিয়াঙ্কা, সুমন, লিঞ্জা ও সিরাজুল ইসলাম। যন্ত্র সংগীতে ছিলেন নন্তু বিশ্বাস, আশরাফুল, সজিব। অনুষ্ঠানে সাংবাদিক জাহিদ হাসান চঞ্চলের পক্ষ থেকে প্রধান অতিথি ওসি শেখ সাদিক ও বার্তা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. কোরবান আলীকে বিশেষ সম্মাননা উপহার দেয়া হয়। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফারুক স্মার্টফোন প্লাজার পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার দেয়া হয়। দুদিনব্যাপী জাকজমকপূর্ণ অনুষ্ঠানের সার্বিক মূল্যায়ন করে উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন বলেন, আমার বেশি ভালো লেগেছে, এই প্রথম বোয়ালমারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠান অন্য একটি সমমনা শিক্ষা প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে উদার মনমানসিকতার পরিচয় বহন করলো। এছাড়া দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের, শিক্ষার্থী-শিক্ষার্থীদের এবং অভিভাবক-অভিভাবকদের সাথে ভাববিনিময়ের সুযোগ হলো। দু’টি প্রতিষ্ঠানের প্রতিই রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন। বার্তা মডেল একাডেমীর মতো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও যদি পারস্পারিক মতবিনিময়ের সুযোগ করে দেয় তাহলে সেটা হবে একটি অনন্য দৃষ্টান্ত। সর্বোপরি অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, সহকারী প্রধান শিক্ষক সায়েবুল আলম, আছমা, মাবিয়া, হানিফ, খাদিজা, ঝর্ণা, বেলো, নার্গিস প্রমুখ। সর্বশেষ বার্তা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. কোরবান আলী রাত ১২টায় সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION