1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বোয়ালমারীতে ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৮৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী কে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। ১৭ জানুয়ারি বুধবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার গুনবাহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মৃত আবু সাঈদ মোল্যার ছেলে মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক এর নির্দেশনায় চন্দনী গ্রামে মোশাররফ হোসেনের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদককারবারি মোশাররফ হোসেনের রান্না ঘর থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ। অভিযান পরিচালনাকারী উপ পুলিশ পরিদর্শক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপুলিশ পরিদর্শক মনির হোসাইন ও শফি উদ্দিনসহ আটককৃতদের বাড়ীতে অভিযান চালাই। এসময় তারা রান্নাঘরে ফেন্সিডলের বোতল গুলো গুনছিল। জনশ্রুতি রয়েছে মাদককারবারি মোশাররফ ও তার তৃতীয় স্ত্রী হেনা বেগম দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক কারবার করে আসছে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন- মোশাররফ ও তার স্ত্রী পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION