1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

হোমিওপ্যাথিতে ডিএইচএমএস ডিগ্রী লাভ করলেন সাংবাদিক মাও: রফিকুল ইসলাম

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: একদিকে প্রতিভাবান ইসলামী বক্তা, সুদক্ষ সংগঠক, অন্যদিকে পেশাগত পরিচয়ে শিক্ষক ও সাংবাদিকতা। এসব পরিচয় ছাঁপিয়ে এবার হোমিও চিকিৎসায় দ্বিতীয় সর্বোচ্চ ডিগ্রী ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী) ডিগ্রি অর্জন করলেন সাংবাদিক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি ডাঃ মোঃ রফিকুল ইসলামের হাতে এ চিকিৎসক সনদ তুলে দেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়। এর আগে তিনি ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে চার বছর মেয়াদী ডিএইচএমএস শিক্ষা কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করেন । ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের চতুল গ্রামের বাসিন্দা মাওলানা মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন সাংবাদিক ও শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল প্রেসনিউজ২৪ডটকম এর ফরিদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের প্রত্যাশার বোয়ালমারী পৌর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া পৌর সদরের বায়তুল হিকমাহ্ মাদ্রাসার উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় সামাজিক ও ধর্মীয় অঙ্গণে একজন সুদক্ষ ও বিচক্ষণ ইসলামি আলোচক হিসেবে সাংবাদিক রফিকুল ইসলামের বেশ পরিচিতি রয়েছে। সর্বশেষ তিনি অর্জন করলেন চিকিৎসক (হোমিও) উপাধি। পারিবারিক জীবনে ডাক্তার, সাংবাদিক রফিকুল ইসলাম এক পুত্র সন্তানের জনক বলে জানা গেছে। কুস্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রী অর্জনসহ বহুমুখী প্রতিভার অধিকারী মাওলানা রফিকুল ইসলাম তার সাফল্যমন্ডিত সুন্দর আগামী বিনির্মাণে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION