1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

কাদিরদীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্মে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদীতে মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। তাদের দৌরাত্ম ও উৎপাতে জনজীবনে ভয়ভীতি ও অস্বস্তি বিরাজ করছে। তাদের উগ্র আচরণ, অশ্লীল কার্যকলাপ, স্কুল কলেজে পড়ুয়া নারী শিক্ষার্থীদের উত্যক্ত করা, এলাকার সাধারণ মানুষদের অন্যায়ভাবে মারধরসহ হেন অপরাধ নেই যাতে তারা জড়িয়ে পড়ছে না। যার ফলে সংঘটিত হচ্ছে নানাবিধ অপরাধ। তাদের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়লেও ভয়ে মুখ খুলতে সাহস করে না কেউ।

নাম প্রকাশে অনিচ্ছুক কাদিরদী এলাকার একাধিক লোক জানান, ‘কাদিরদীর সোহান, রুবেল, মোবারক, মিরাজ, অনিকসহ সমমনা কয়েকজন মিলে পরিচালনা করে একটি কিশোর গ্যাং। এই গ্যাংয়ের নেতৃত্ব দেন সোহান। এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, চুরি, মাদক এবং ইয়াবা সেবন ও বিক্রি, চাঁদাবাজি, স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত এই গ্যাংয়ের সদস্যরা। ২৮ ফেব্রুয়ারি কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সামনে লুঙ্গি উচিয়ে অশালীন আচরণ করে মিরাজ নামের এক কিশোর। একই এলাকার নাসির নামের এক যুবক মিরাজকে শিক্ষার্থীদের সামনে অশালীন আচরণ করতে নিষেধ করলে তাকে মারধর করে আহত করে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা। মাদক সেবনে নিষেধ করায় গত ২৭ ফেব্রুয়ারি এক শিক্ষককে পিটিয়ে আহত করে তারা। এছাড়া মাসখানেক পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মারুফ নামের আরেক যুবককে মারপিট আহত করে এই গ্যাংয়ের সদস্যরা। তাদের হাতে কে কখন খুন, গুম কিংবা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হবে তা বলার কোন উপায় নেই। অনেকেই ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এলাকার সাধারণ মানুষ এ কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION