1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ

বোয়ালমারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৯৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এ ছাড়াও উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে শনিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জসিমউদদীন প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল বলেন, ভোটার নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ায় সবসময় নাগরিকগণ ভোটার হতে পারেন। সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ভোটার কার্যক্রম চলমান রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে ২০ জন নতুন ভোটারকে নিবন্ধিত করা এবং ছবিসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। জাতীয় ভোটার দিবসের র‌্যালীতে অংশগ্রহণ করা প্রত্যেককে বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো সম্বলিত টি-শার্ট প্রদান করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসে জমকালো আলোকসজ্জা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION