1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ

বোয়ালমারীতে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি রবিন কাজী গ্রেফতার

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৬৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের নিজ মুরগির খামার থেকে মো. রবিউল ইসলাম রবিন (৩০) নামের এক মাদক কারবারিকে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। রবিন কাজী বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাবলু কাজীর ছেলে। তার গ্রামের বাড়ি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সারন্দি গ্রামে।
গ্রেপ্তারের ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (খ-সার্কেল) মো. রাজা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুশাডাঙ্গা গ্রাম থেকে রবিউল ইসলাম রবিনের নিজ মালিকানাধীন মুরগির খামারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (খ-সার্কেল) মো. রাজা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করা হয়।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (খ-সার্কেল) মো. রাজা মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিউল ইসলাম রবিনকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION