1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৪১৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার (২৪ জুন) বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী জাতের রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা কৃষি অফিসার এসএম রাশেদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার কারিজুল ইসলামসহ বীজ ও সার প্রাপ্তির জন্য তালিকাভূক্ত কৃষক/কৃষাণীগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান জানান, ১৬০০ জন কৃষক-কৃষাণী প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী (ব্রিধান-৮৭) জাতের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়। সরকারের এ মহতী উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও কৃষক-কৃষাণীগণসহ সকলের সহযোগিতা চান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION