1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বিএনপি এদেশের জাতীয় স্বার্থের পক্ষে, আমরা এ দেশের মানুষের পক্ষে- অ্যাড. নিতাই রায় চৌধুরী

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪৩২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের আশা আকাঙ্খাকে হত্যা করেছে। স্বৈরাচার শেখ হাসিনা এদেশকে লুণ্ঠন করে পালিয়েছে, তার মন্ত্রী, এমপি, এমন কী উপজেলা চেয়ারম্যানরাও পালিয়েছে। লুটপাট করে পালানো তাদের পুরোনো অভ্যাস। এরা আর ফিরে আসবে না, মানুষকে তারা এমন নির্যাতন করেছে যে তারা আর আসতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দেশের জাতীয় স্বার্থের পক্ষে, আমরা এ দেশের মানুষের পক্ষে ছিলাম, আছি, আমৃত্যু মানুষের সাথেই থাকবো।”
ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিল চাপাদাহে গ্রামবাংলার চিরায়ত লোকউৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

তিনি আরও বলেন -“অল্পদিনের ভেতর কিছু প্রয়োজনীয় সংস্কার শেষে সাধারণ নির্বাচন হবে। এ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি মানুষের ম্যান্ডেট নিয়ে বিপুল বিজয় অর্জন করবে আমি পরিস্কার বলে যাচ্ছি।”

১৫ অক্টোবর মঙ্গলবার বিকালে ঐতিহাসিক বিল চাপাদাহে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসেনর সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির। নৌকা বাইচের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

বোয়ালমারী পৌর ‍কৃষকদলের আহবায়ক বজলুল করিম চাঁদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসাইন, যুবদলের যুগ্ম আহবায়ক মোহসিন আলম চান প্রমুখ

নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে বিল চাপাদাহর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে। এতে নারী পুরুষের ব্যাপক উপস্থিত চোখে পড়ার মতো। কেউবা সড়কের উপর কেউবা ছোট ছোট ডিঙি নৌকা, ট্রলারে চড়ে নৌকা বাইচ উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION