1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

‘বন্ধু সংঘ বোয়ালমারী’র ট্রলার ভ্রমণ

  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‌‌‌‘বন্ধু সংঘ বোয়ালমারী’র ট্রলার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী চলে বন্ধু সংঘের বন্ধুদের ট্রলার ভ্রমণ, খাওয়া-দাওয়া ও আড্ডাবাজি। সকাল ১০টায় বোয়ালমারী চৌরাস্তা পেট্রল পাম্পের সামনে থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলে মহম্মদপুর ব্রীজ সংলগ্ন মধুমতি প্রজেক্ট ট্যূর এন্ড রেষ্টুরেন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্ধু সংঘের সদস্যরা। সেখানে গাড়ি পার্কিং করে সুসজ্জিত ট্রলারে উঠে পড়ে সকলে। মহম্মদপুর ব্রীজ থেকে কামারখালী ব্রীজ পর্যন্ত যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে জমে উঠে বন্ধু সংঘের বন্ধুদের আড্ডা ও ফটোসেশন। কেউ কেউ শুরু করেন বাল্যকালের টুয়েন্টি নাইন ও কলব্রিজ খেলা। এরই মধ্যে বন্ধু সংঘের সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু ও সাধারণ সম্পাদক জাহিদুল হক পল্লবের আপ্যায়ন শুরু হয়। সকলকে সিঙ্গারা ও জিলাপি দিয়ে হালকা নাস্তা করানো হয়। সেই সাথে চলে ট্রলারে উপস্থিত সকলের জন্য আনলিমিটেড চা। পথিমধ্যে জুম্মার নামাজের জন্য মহম্মদপুর উপজেলার বাবুখালী ঘাটে ট্রলার ভিড়ানো হয়। ঘন্টাখানেক নামাজের বিরতি শেষে পুনরায় আবার যাত্রা শুরু হয়। এদিকে ট্রলার যাত্রার শুরু থেকেই ট্রলারের মধ্যে রান্না শুরু করে চৌকস বাবুর্চি টুটুল। চলতি ট্রলারের উপর বসেই চলে দুপুরের ভূড়িভোজ। দুপুরের খাবারের মধ্যে ছিল সাদা ভাত, বেগুনি, সিং মাছ, খাসির মাংস, কোমল পানীয় ইত্যাদি। বিকেল চারটা দিকে কাঙ্খিত কামারখালী ব্রিজে পৌছে ট্রলারটি। সেখানে সদ্য জেগে উঠা চরে নেমে পড়ে উৎফুল্ল বন্ধু সংঘের বন্ধুরা। চলে গ্রুপ ফটোসেশন। অনেকেই ট্রলারের মধ্যে আছরের নামাজ আদায় করে। উল্লেখ্য, কামারখালী ব্রীজটি বৃহত্তর ফরিদপুরের সাথে খুলনা বিভাগ তথা দেশের দক্ষিনাঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করেছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ব্রীজ দিয়ে চলাচল করে। এই ব্রীজ তৈরি হওয়ায় দেশের দক্ষিনাঞ্চলের সাথে ফরিদপুরের পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হয়েছে।

বিকেল ৫টার দিকে কামারখালী ব্রীজ থেকে পুনরায় মহম্মদপুর ব্রীজ অভিমুখে ফিরতি যাত্রা শুরু হয়। সন্ধ্যায় ট্রলারের ‍উপর বসে হালকা শীতানুভূতিতে টোস্ট ও রং চায়ে চুমুক দেয়ার অনুভূতিটা ভুলবার নয়। ৭টার দিকে কেক আর মিষ্টি দিয়ে আবারও চলে হালকা নাস্তা। আড্ডা আর আনন্দ উল্লাস শেষে রাত ৮টার দিকে বন্ধু সংঘের ট্রলারটি মহম্মদপুর ব্রীজ সংলগ্ন ঘাটে ফিরে আসে। সকলে যার যার মতো ব্যক্তিগত গাড়িতে বোয়ালমারী পৌর সদরে ফিরে আসে। শেষ হয় বন্ধু সংঘের ট্রলার ভ্রমণ। ট্রলার ভ্রমণের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মধুমতী প্রজেক্ট ট্যুর এন্ড রেষ্টুরেন্ট।

‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক জাহিদুল হক পল্লব ও সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলামের আয়োজনে ট্রলার ভ্রমণে অংশগ্রহণ করে শফিকুল ইসলাম তপন, অ্যাড. বিপ্লব কুমার রায়, ডা. সঞ্জয় কুমার দত্ত, সৈয়দ শাফিজুর রশিদ লুলু, মহিদুল ইসলাম মহু, প্রণব রায়, মো. লিটন সিকদার, সাজ্জাদ রহমান লাবলু, ডা. শিবনাথ দাস মানিক, মো. মাসুদ রানা, মো. বাদশা মোল্যা, মো. মতিয়ার রহমান, শ্রীধাম কর, জামিল, নজরুল খান, রাজু, বিষ্ণু, জাকির হোসেন, ধৃতি রঞ্জন রায়, বরুণ দত্ত, সিহাব, টুটুল, কৃষ্ণ সাহা, বিপ্লব সাহা প্রমুখ। বন্ধু সংঘের ট্রলার ভ্রমণে প্রায় অর্ধশত বন্ধু অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION