1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

বোয়ালমারীতে গণকবরে শ্রদ্ধা জানানোয় যুবলীগ কর্মী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যাওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে মুরসালিন মোল্যা (২২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুরসালিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে। কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনার মামলায় মুরসালিনকে আদালতে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে মুরসালিন হাবাগোবা সহজ সরল প্রকৃতির ছেলে। তার নাই কোনো রাজনৈতিক পদপদবী। মুরসালিন বিভিন্ন সময় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে চলাফেরা করতো। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিজয় দিবসে ১০-১২জন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে ঝটিকা মিছিল শেষে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে যায়। সেখানের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওইদিন দিবাগত গভীর রাতে থানা পুলিশ মুরসালিনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিববর রহমান জানান, মঙ্গলবার তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় দায়ের হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ধেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। বাকি সবকিছু জানতে আদালত থেকে কাগজ তুলে নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION