1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর পরকীয়া মোটর সাইকেল ফেলে পালালো প্রেমিক 

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে উত্তম অধিকারী নামে এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি ওই পরকীয়া প্রেমিকার সঙ্গে  অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সে। পরে মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে আত্মরক্ষা করে উত্তম। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানাযায়, উপজেলার রুপা পাত ইউনিয়নের টুংরাইল গ্রামের নীতিশ বালা দীর্ঘদিন প্রবাসে কর্মরত আছেন। এ সুযোগে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী পরমেশ্বরদী ইউনিয়নের আউটযুগ গ্রামের  খগেন অধিকারীর ছেলে উত্তম অধিকারী। লোক চক্ষু এড়িয়ে মাঝেমধ্যেই দিনে-রাতে নিতিশের বাড়ি যাতায়াত করতো উত্তম। সম্প্রতি এক গভীর রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে সে। এ সময় বাহিরে নিজের মটর সাইকেল কাপড় দিয়ে ঢেকে রেখে যায় উত্তম । ইতিমধ্যে মাঠে ব্যাডমিন্টন খেলে ঘরে ফেরা  কিছু যুবকের নজরে পড়ে ঐ মটরবাইকটি। সন্দেহ হলে তারা ঐ নারীর ঘরের দরজায় কড়া নারেন।এক পর্যায়ে ভেতর থেকে দরজা খুলতেই দৌড়ে পালিয়ে যায় উত্তম। জমায়েত হন পাড়া–প্রতিবেশীরা। পরে খবর পেয়ে স্থানীয় ডহর নগর ফাঁড়ি পুলিশ  ঘটনা স্থলে এসে মোটরসাইকেলটি জব্দ  করে নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত উত্তম অধিকারী পলাতক রয়েছে। ওই নারীও তার পিত্রালয়ে ঠাই নিয়েছেন বলে জানা গেছে। জানতে চাইলে নিতিশ বালার চাচা সুজিত বালা বলেন,ঘটনার দিন উত্তম নিতিশের বাড়ি এসেছিলো। তবে কি কারণে এসেছিলো তা বলতে পারবোনা। পরে মটর সাইকেল ফেলে পালিয়ে যায়।  এ ব্যাপারে রুপাপাত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ রকম একটা ঘটনার কথা শুনেছি। ঐ ছেলের মোটরসাইকেল নাকি ফাঁড়িতে আটকা আছে। এর বাইরে কিছু জানি না। এ ব্যাপারে জানতে চাইলে ডহর নগর ফাঁড়ির এস আই ও মটর সাইকেল উদ্ধারকারী কর্মকর্তা আইনুল ইসলাম বলেন,খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে কেউ কোন অভিযোগ না দেওয়ায় মালিকানা যাচাই-বাছাই শেষে গাড়িটি উত্তম অধিকারীকে ফেরত দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION