1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Title :
গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ ও আলমারী বিতরণ

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯২ Time View

স্টাফ রিপোর্টার: ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ ও আলমারী বিতরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমেই উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট জানতে চান বেঞ্চ ও আলমারী পেয়ে শিক্ষার মানোনয়নে আপনারা স্ব স্ব প্রতিষ্ঠানে কি কি ভূমিকা রাখতে পারবেন। অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন। তারা বলেন ইতোপূর্বে আপনার দেয়া ক্রীড়া সামগ্রী পেয়ে স্কুলের ছেলেমেয়েরা অনেক খুশি হয়েছে। তারা খেলাধুলা করতে পারছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ‍উপস্থিতির হার বেড়েছে। নতুন বেঞ্চ ও আলমারী পাওয়ার খবরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। স্বতস্ফূর্তভাবে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশ ক্লাব গঠিত হয়েছে। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের অর্থ যথাযথভাবে শিক্ষাখাতে বণ্টন করতে পেরে আনন্দ লাগছে। আপনারা আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার বিস্তার ঘটাবেন। শিক্ষার্থীদের মাঝে নীতিনৈতিকতার উন্নতি ঘটাবেন। তারা মানুষের মতো মানুষ হলে এলাকা আলোকিত হবে। এ প্রত্যাশার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ নির্বাহী অফিসারের নির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী ও উপস্থিত প্রতিষ্ঠান প্রধানগণ। পরে তাদের হাতে প্রতীকী বেঞ্চ ও আলমারী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION