1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় মহিলাকে মারপিটের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৬৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক মহিলাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মহিলা উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী মাহফুজা ইসলাম। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ ‍সূত্রে জানা যায়, উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের বাসিন্দা শরীফুল ইসলামের স্ত্রী মাহফুজা ইসলামের সাথে পৈত্রিক সম্পত্তি বিক্রি নিয়ে তার ভাই ইয়ার আলী মিয়া, রফিকুল ইসলাম ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (৮ মে) সকালে বিবাদী ইয়ার আলী মিয়ার সাথে বাদী মাহফুজা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়ার আলী মিয়া, তার স্ত্রী আসমা বেগম, রফিকুল ইসলাম, শরীফ মিয়া, আরিফ মিয়া, সাইদুল মিয়া, জুবায়ের মিয়া দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মাহফুজা ইসলামের উপর হামলা করে হাড়ভাঙ্গা ও নিলাফুলা জখম করে। মারপিটের সময় আসামীরা মাহফুজা ইসলামের ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, ২০ হাজার টাকা সমমূল্যের একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১ লাখ ২০ হাজার টাকা সমমূল্যের একটি স্বর্ণের চেইন ও ২ হাজার টাকা মূল্যের একটি নাকফুল লুট করে নিয়ে যায়। এ সময় আহতবস্থায় পড়ে থাকা মাহফুজা ইসলামের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইয়ার আলী মিয়া ও রফিকুল ইসলাম যোগসাজশে এলাকায় মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION