1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

বোয়ালমারীতে গাছ থেকে পড়ে যুবদল নেতার মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৮৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে কাজী মিজানুর রহমান (৫৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সে উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামের মৃত আব্দুর রহমান কাজীর ছেলে এবং ৪নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি। তিনি দুই মেয়ে এক ছেলের জনক। মঙ্গলবার (২০ মে) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামের কাজী মিজানুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ মালিকানাধীন গাছে আম পাড়তে ওঠেন। এ সময় ডাল ভেঙে নিচে পড়ে গেলে মারাত্মক আহত হয় তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার সাবরিনা হক রুম্পা বলেন, কাজী মিজানুর রহমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আম গাছের উপর থেকেই স্টক করে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চতুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION