1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

“হ্যালো ফারিয়া বলো

  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৯৮ Time View

“হ্যালো ফারিয়া বলো…” — এই কণ্ঠটা আজও কানে বাজে। কিন্তু মানুষটা আর নেই…

ফারিয়া মিম কনা  #  রেজাউল স্যার নেই—এই সত্যিটা মেনে নেওয়া ভীষণ কঠিন।
স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের মেয়েদের জন্য আশ্রয়, সাহস, বিশ্বাসের জায়গা।
আমার ইডেন লাইফের অনেকটা জায়গাজুড়ে উনার উপস্থিতি, উনার সহানুভূতি। শুধু ম্যাথ নয় অন্য ডিপার্টমেন্টের যারা স্যারকে চিনতো, জানতো সবার কাছেই স্যার খুবই অমায়িক একজন মানুষ ছিলেন।

ডিপার্টমেন্টে যখনই দেখা হতো স্যারের মনে থাকতো আমার আলসার এর কথা। জিজ্ঞেস করতেন —
“শরীর কেমন এখন, সুস্থ?”
কোনো চেহারায় এতটা আন্তরিকতা, কোনো কণ্ঠে এতটা সহানুভূতি—এখনও কানে বাজে।

হলে সিট পাওয়া, অসুস্থ অবস্থায় সাপোর্ট, ভাইভা পর্যন্ত সাহস দেওয়া, আলসার এর কথা মনে রাখা…
এসবের বাইরেও স্যারের সবচেয়ে বড় গুণ ছিল মানুষকে মানুষ হিসেবে দেখা।

২০২১ সালে একমাত্র স্যারের কথাতেই বিজয় মেলায় স্টলের দায়িত্ব নিতে হয়েছিলো ইনকোর্স পরীক্ষার মাঝেই।
ক্লাস, পরীক্ষা, মেলা—সব মিলিয়ে ভীষণ চাপে ছিলাম।
তখনও স্যার শুধু বলেছিলেন,
“তুমি শুধু দায়িত্ব নাও, অন্য কিছু চিন্তা করতে হবে না। তুমি এমনিতেই পারবে।”
আজও মনে পরে টেস্টের রেজাল্টের পরে বুঝেছিলাম এই কথার গভীরতা কতটা ছিলো।

ইডেন কলেজের কথা উঠলেই স্যারের গল্প চলে আসতো।
স্যার বলতেন নিজের অভিজ্ঞতার কথা, কত সহজ ভাষায়, কত গল্পের মতো।

আজ যেন সমস্ত স্মৃতিগুলো ঝাপটা মেরে সামনে চলে আসছে।স্যারের মতো ভালো মানুষদের বিদায় হয় না!
স্যার,আপনি আমাদের মনে থাকবেন সবসময়।
ভালোবাসায়, শ্রদ্ধায়, দোয়ায়।

আমাদের জন্য আপনি ছিলেন আশীর্বাদ।
আপনার মতো মানুষ হারিয়ে গেলেও, রেখে যান হাজারটা আলোর রেখা…

Abmreza Karim স্যার, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION