1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে ওসির মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭৩৪ Time View

দীপঙ্কর পোদ্দার অপু : ”কারো উপকার করতে পারো বা না পারো কারো ক্ষতি করো না, দাদার এ কথাটা সব সময় মেনে চলি। আপনি কাউকে নির্যাতন না করলে আপনি ভালো থাকবেন। একটা মানুষকে যদি আপনি আইনগত সহায়তা করেন তবে তার মূল্য আপনি পাবেন। চেষ্টা করি কাউকে হয়রানি না করতে।” বলছিলেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া ভুক্তভোগীদের নির্ভয়ে পুলিশি সেবা নিতে থানায় আসার আহবান জানাই। থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে আমি সতর্ক।”
মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং দমনে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “যতদিন বোয়ালমারীতে আছি, অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক, অপরাধ করলে ছাড় নেই।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, স্থানীয় সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক ও বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, নির্বাহী সদস্য এ কে এম রেজাউল করিম, ঢাকার ডাক প্রতিনিধি ও প্রচার সম্পাদক এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, বোয়ালমারী বার্তার নির্বাহী সম্পাদক হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, আমাদের সময় ডট কমের প্রতিনিধি সনৎ চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, স্থানীয় মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, প্রতিদিনের খবর প্রতিনিধি মুকুল বসু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION