1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯০ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি,
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আব্দুল হক মৃধা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর হাফেজ মাও. মো. বিল্লাল হোসাইন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সঞ্জয় ,  বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি, শিক্ষক কৃষ্ণ সাহা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ আলভির রহমান, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, গণমাধ্যম কর্মী আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন । এবছর উপজেলাটিতে ১২২টি মন্দিরের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় বোয়ালমারীতে অনুষ্ঠিত পূজা মণ্ডপ সমূহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, ডিজে গান বাদ দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ সঙ্গীত পরিবেশন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে অনুরোধ রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রশাসন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION