1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত দুই সাংবাদিকের কবর জিয়ারত

  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪৪ Time View

মো. ইমরান মোল্যা:

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি ও সাংবাদিক নাজমুল হক নজীর এবং সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

বোয়ালমারীর সাংবাদিকতা অঙ্গনের বিকাশ ও পেশাগত উৎকর্ষ সাধনে এই দুই প্রয়াত সাংবাদিকের অবদান অনস্বীকার্য। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরকালীন জীবনের শান্তি কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম। এ সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন, প্রয়াত সাংবাদিক নাজমুল হক নজীরের দুই ছেলে এবং প্রয়াত সাংবাদিক আমীরুল ইসলামের ভাগ্নেসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী, সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, কোষাধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি এম মনিরুজ্জামান, সাংবাদিক ও লেখক জাহিদ হাসান চঞ্চল, ঢাকা টাইমস প্রতিনিধি আমির চারু বাবলু, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION