1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি’ এর উপজেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আব্দুল্লাহ আল ইমরান, পিএসসি। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আমিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুল আলম মামুন, অনারারী ক্যাপ্টেন (অব) শরীফ গোলজার রহমান, অনারারী ক্যাপ্টেন (অব) সৈয়দ কামরুজ্জামান ও ওয়ারেন্ট অফিসার কাজী এনামুল হক। সিনিঃ ওয়াঃ অফিসার (অবঃ) বীরমুক্তিযোদ্ধা মো. ওসমান আলীর সভাপতিত্বে এবং সার্জেন্ট মো. চুন্নু বিশ্বাস ও সার্জেন্ট মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) মোল্যা মনিরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈনিক (অবঃ) মোঃ রবিউল খাঁন, বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) আকরাম হোসেন, নৌবাহিনীর (অব) মাজেদুর রহমান, বিজিবির অনারারি অফিসার (অব) আনোয়ার হোসেন, পুলিশের সাবেক পরিদর্শক রুস্তম মিয়া, অবসরপ্রাপ্ত আনসার সদস্য কুদ্দুস মোল্যা প্রমুখ। এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বোয়ালমারী পৌর সদরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি মেজর আব্দুল্লাহ আল ইমরান তার বক্তব্যে বলেন, ‘আজকের দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে মর্যাদাপূর্ণভাবে সারাদেশেই রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সেনাকুঞ্জে বিরাট অনুষ্ঠান পালন করা হয়। বোয়ালমারীতেও এত সুন্দর অনুষ্ঠান দেখে আমার ভালো লেগেছে।’
উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘সমাজে ভালো কাজ করলে, ভালো কথা বললে সবাই ভালোবাসে। অস্বচ্ছভাবে কিছু অর্জন করার মধ্যে ক্রেডিটের কিছু নাই। আপনারা ভালো কিছু করেন, মানুষ আপনাকে ডাকবে। আপনারা একত্রিত থাকলে অনেক কিছু করতে পারবেন।’ পরে সমিতির দুই জন অসুস্থ সদস্যকে চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
বিশেষ অতিথি খন্দকার আশরাফুল আলম মামুন তার বক্তব্যে বলেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION